মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে পুলিশসেবা মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে কাজ করছেন সদর থানার ওসি

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

ঝালকাঠিতে পুলিশসেবা মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এর দিক নির্দেশনায় কাজ করছেন ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ নাসির উদ্দীন সরকার। সদ্য যোগদান কারি সদর থানার ওসি ঝালকাঠির আইন শৃঙ্খলা পরিস্থি স্বাভাবিক রাখার লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি “চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই শ্লোগানকে সামনে রেখে সদর থানার প্রতিটি ইউনিয়নে সফর করে সাধারণ মানুষকে সচেতন করার জন্য নানামুখী কার্যক্রম ও পরিকল্পনা গ্রহন করেছেন। সন্ত্রাস, জঙ্গি, ইভটিজিং, বাল্য বিবাহ , নারী ও শিশু পাচার প্রতিরোধ যৌতুক বিরোধী চুরি ডাকাতি নিয়ন্ত্রণ করার জন্য সিসি ক্যামেরা স্থাপনসহ ও নানামুখী কৌশল অবলম্বন করছেন। এ লক্ষ্যে চকিদার, দফাদার ও এলাকার সামাজিক এবং স্বেচ্ছাসেবী জনগনের সমন্বয়ে রাতে চুরি ডাকাতি বন্ধের জন্য সকল ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে পাহারার উদ্যোগ গ্রহন করেছেন। ইতিমধ্যে তিনি ১নং গাভারামচন্দ্রপুর, ২ নং বিনয়কাঠি, ৬ নং বাসন্ডা ও ১০ নং নথুল্লাবাদ ইউনিয়নে সফর করেছেন এবং সকল পর্যায়ের লোকের উপস্থিতিতে তিনি তার গুরুত্বপূর্ন মতামত ও পরামর্শ প্রদান করেন।  সদর উপজেলার  সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে বৈঠক করে আইন শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সহযোগীতা কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।