মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে অসুস্থ যাত্রীদের সেবায় হুইল চেয়ার উপহার দিলেন সুলতান মাহমুদ বিপুল

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী অসুস্থ ও প্রতিবন্ধী যাত্রীদের সেবায় ৫টি হুইল চেয়ার উপহার দেন যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় বেনাপোল চেকপোস্টে কাস্টমস কর্তৃপক্ষের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।

উপহার প্রদান শেষে যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও মেসার্স সুলতান মাহমুদ সিএন্ডএফ এজেন্টের স্বত্বাধিকারী সুলতান মাহমুদ বিপুল বলেন, বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন শতশত বয়স্ক, প্রতিবন্ধি ও অসুস্থ পাসপোর্ট যাত্রী যাতায়াত করেন। ভারত – বাংলাদেশ যাতায়াতের সময় ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অসুস্থ যাত্রীরা আরও অসুস্থ হয়ে পড়েন। তাদের যাতায়াত সহজ করতে ৫টি হুইল চেয়ার প্রদান করেছি।

এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।