মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলের উদং মধুপুর উচ্চ বিদ্যালয়ের সরকারী বই বিক্রি, আটক-১

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার উদং মধুপুর উচ্চ বিদ্যালয় থেকে ছাত্র/ছাত্রীদের জন্য প্রাপ্ত বিপুল সংখ্যক সরকারী পাঠ্য বই  অতি গোপনে প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক ফকির ও অফিস সহকারী মো. আতাউর রহমান বিক্রি করে দেয়। ভ্যানচালক বই নিয়ে বিদ্যালয় থেকে বের হবার সময় এলাকার সাধারণ মানুষ বই সহ ভ্যানচালকে আটক করে থানায় হস্তান্তর করে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু হানিফা মাসুদ জানান, বই বিক্রির ঘটনায় বিদ্যালয়ের সুনামের মারাত্মক ক্ষতি হয়েছে। তিনি উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরকারী বই বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান। ভ্যানচালক সিংরইল ইউনিয়নের ভোরাঘাট এলাকার হারিস মিয়া জানান, তিনি প্রধান শিক্ষক আনোয়ারুল হক ফকির ও অফিস সহকারী আতাউর রহমানের নিকট থেকে কেজি ধরে বই ক্রয় করেন। এতে আমার কোন দোষ নেই। আমাকে পুরাতন কাগজপত্র বিক্রি করা হবে এই কথা বলে প্রধান শিক্ষক খবর দেন। আমি গরিব মানুষ। উপজলো মাধ্যমিক শিক্ষা অফিসার মোকাখারুল ইসলাম জানান, সরকারী বই বিক্রি করার কোন সুযোগ নাই। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর জানান, তিনি ঘটনাটি শুনেছেন। পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।