মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

অভযনগরে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
যশোরের অভয়নগরে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে পায়রা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই ষাঁড়ের লড়াই দেখতে রবিবার বিকেল উপজেলার পায়রার ঘোড়াদাইড় মাঠে বসে নারী-পুরুষ,শিশু-কিশোরের মিলন মেলা অংশ গ্রহণ করে।এবারের এ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক ষাঁড় অংশ নেয়। পায়রাবাজার উন্নয়ন কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। এবারের লড়াইয়ে প্রথম পুরস্কার পেয়েছে নজরুল ফকিরের বুনো ষাঁড়। পুরস্কার হিসেবে এটির মালিককে দেওয়া হয়েছে ১৬ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার পেয়েছে ঘোড়াদাইড় গ্রামের জাহ্ঙ্গাীর হোসেনের ষাঁড়। এটির মালিক পেয়েছেন ১০ হাজার টাকা। ৩য় পুরস্কার ৫ হাজার টাকা। ৪র্থ পুরষ্কার ৫ টাকা করে দেয়া হয়েছে। এক সময় গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ছিল ষাঁড়ের লড়াই। দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হত এ গ্রামীণ খেলাটি। এমন কোনো জেলা নেই যেখানে প্রতি বছর কমপক্ষে একবার ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো না। কিন্তু আধুনিক সভ্যতার বিবর্তনে দিন বদলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলাধুলা এখন হারিয়ে যেতে বসেছে। তবে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাটি প্রতি বছর যশোর অভয়নগর উপজেলা পায়রা এলাকার মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে। ডুমুরিয়া থেকে ষাঁড়ের লড়াই দেখতে আসা দর্শক সবুর হোসেন, মনির হোসেন, আব্দুর রশিদ, জাকির  খান, রহিম তরফদার, সালমান তরফদার বলেন, ষাঁড়ের লড়াই আমাদের একটি ঐতিহ্যবাহী খেলা। এখনো যে এ খেলা হারিয়ে যায়নি এটি আমাদের ভাগ্য। পুরস্কার বড় কিছু নয় দর্শকদের আনন্দ দেওয়ার জন্যই হাজার হাজার টাকা খরচ করে ষাঁড়ের লড়াইয়ে অংশ নেন এমন মন্তব্য একটি ষাঁড়ের মালিক গাজীপুরের আব্দুল্লাহ ইসলামের। আয়োজক কমিটির প্রধান ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাটিকে ধরে রাখতেই আমাদের এ আয়োজন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মেজাবাহ উদ্দিন, অভয়নগর থানার অফিসার ইনর্জাজ একেএম শামীম হাসান, নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,  সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, দফতর সম্পাদক শাহিন হোসেন,  ইউপি চেয়ারমান মফিজউদ্দিনসহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।