মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ররিবার (৪ ডিসেম্বর)  উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আনসার  ও গ্রাম  প্রতিরক্ষা বাহিনী উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।   সহকারী কমিশনার (ভূমি) এটি এম আরিফের সভাপতিত্বে ও উপজেলা প্রশিক্ষক নাজমুল মামুন সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আনসার ভিডিপি কর্মকতা নাসিমা বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট,  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ড.মোস্তারী জাহান ফেরদৌস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল  মডেল থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ,  গৌরিপুর উপজেলা আনসার ভিডিপি অফিসার রাকিবুল হাসান, সাংবাদিক আলম ফরাজি, উপজেলা আনসার ভিডিপি কর্মকতা(অবঃ) আব্দুল আওয়াল,   শের পুর ইউনিয়নের ইউনিয়ন দলনেতা মফিজুর রহমান,  রাজগাতি ইউনিয়ের দলনেত্রী রাবেয়া আক্তার বার্ষিক প্রতিবেদন পেশ করেন। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা’ এই মূলমন্ত্রকে সামনে রেখে নান্দাইল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় আয়োজিত এ সমাবেশে ইউনিয়ন দলনেতা, ইউনিয়ন দলনেত্রী, উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডার ও অঙ্গীভূত আনসার-ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।