মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ; আবু আহম্মেদ সভাপতি, গোলাম মোরশেদ সম্পাদক নির্বাচিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ১৬৩ ভোট পেয়ে সভাপতি ও মোঃ গোলাম মোরশেদ ১৭২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে দায়িত্ব পালনকারি রিটার্ণিং অফিসার অ্যাড. রবিউল ইসলাম জানান, সমিতির ২৮৭ জন ভোটারের মধ্যে শনিবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ২৮৫জন ভোটার ভোট প্রদান করেন। সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহম্মেদ বাঘ প্রতীকে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছাইফুল করিম সাবু ছাতা প্রতীকে পেয়েছেন ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ গোলাম মোরশেদ আনারস প্রতীকে ১৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব শেখ জাহাঙ্গীর হোসেন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১০১ ভোট।
এ ছাড়া কার্যকরী সভাপতি পদে শেখ আব্দুস সোবহান খোকন বটগাছ প্রতীক নিয়ে ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনটি সহ-সভাপতি পদে যথাক্রমে দোয়াত কালি প্রতীকে ১০৭ ভোট, টেলিভিশন প্রতীকে জামালউদ্দিন ১৩৪ ভোট, মোটর সাইকেল প্রতীকে সাজেদুর রহমান খান চৌধুরী ১২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে,মোঃ শহীদুল ইসলাম কালু মই প্রতীকে ১৩৯ ভোট, সাংগঠণিক সম্পাদক পদে আম প্রতীকে প্রাণনাথ দাশ ১৩৫ ভোট, সহসাংগঠণিক সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিল টেবিলফ্যান প্রতীকে ১৭৩ ভোট, প্রচার সম্পাদক পদে জিএম আসাদুল¬াহ মাইক প্রতীকে ১৪১ ভোট, সমাজসেবা সম্পাদক পদে ঘুড়ি প্রতীক নিয়ে শাহাজান কবীর ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে দপ্তর সম্পাদক পদে শাহীন হোসেন সরদার বিনা প্রতিদ্ব›িদ্বতায় জয়লাভ করেছেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।