মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে সড়ক ও বিদ্যালয় ভবন উদ্বোধন করলেন এমপি টিটু 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে সরকারের বিভিন্ন উন্নয়ন মুখী কাজের অংশ হিসেবে, সহবতপুর ইউনিয়নে ১ টি সড়ক ও ২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন, টাঙ্গাইল ৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।
শনিবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী কার্যক্রমে, সকালে চেচুয়াজানি-সহবতপুর নতুন সড়ক উদ্বোধন শেষে চেচুয়াজানি ও সহবতপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন করা হয়। এছাড়াও সহবতপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধন অনুষ্ঠান আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য মো. শহিদুল ইসলাম, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি মো. আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আব্দুল আলিম দুলাল, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক জাকির তালুকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া সহ নাগরপুর প্রেসক্লাব সাংবাদিক , ইউনিয়ন আ.লীগ নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষক বৃন্দ ও এলাকাবাসী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।