মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

“ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভুমিকা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থা ও উপকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে , উপজেলা সমাজ সেবা কার্যালয় ও কমিউনিটি প্রোগ্রাম, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় শনিবার ( ৩ ডিসেম্বর) সকালে উপজেলার তোড়িয়া ইউনিয়নের বারঘাটি এলাকায় ‘ উপকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও তোড়িয়া ইউপি ’র সদস্য মোঃ সহিদুল ইসলাম। সংস্থার সম্পাদক মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় ¯^াগত বক্তব্য রাখেন আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ জফর আলী। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সংস্থার সহ-সভাপতি মোছাঃ নূর নিহার বেগম (রুনা), উপকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম, কাজল রেখা, দুর্লভ চন্দ্র রায়, নিলুফা তাসমিন লিজা, মনসুর আলী, রুমা বেগম প্রমুখ। আলোচনা সভার আগে ওই বিদ্যালয় হতে একটি র‌্যালি বের হয়ে গুরুতপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।