মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

অনুষ্ঠিত হলো নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তি পরীক্ষা’২২

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা’২২ শনিবার সকাল ১০ ঘটিকায় নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।
ভোর হতেই নাগরপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদে শিক্ষার্থীরা অভিভাবক সহ পরীক্ষায় ব্যবহৃত প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে কেন্দ্রে উপস্থিত হতে থাকে। প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
পরীক্ষা শুরু হওয়ার পূর্বে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি মীর ওবায়েদ হোসেন এর সভাপতিত্বে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির  সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা গোলাম এর  সঞ্চালনায় উপস্থিত পরীক্ষার্থী, অভিভাবক এবং যারা কক্ষ পরিদর্শক তাদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত আলোচনা হয়।
 এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির উপদেষ্টা মোঃ আমজাদুল ইসলাম আমজাদ, সহ-সভাপতি আসাদুজ্জামান মুকুল, যুগ্মসাধারণ সম্পাদক আফতাব উদ্দিন আপন, সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক হোসেন, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধক্ষ মো: আজিম হোসেন এবং নাগরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যদুনাথ কিন্ডারগার্টেন এর সম্মানিত অধ্যক্ষ আরিফিনা আক্তার মিতু সহ সমিতির অন্তর্ভুক্ত সকল কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক বৃন্দ।
এ সময় নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক, উদীয়মান তরুণ শিক্ষক নেতা মোঃ গোলাম মোস্তফা গোলাম সকলের উদ্দেশ্যে বলেন-  মহামারী করোনার পর আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি কর্তৃক আজকের এই বৃত্তি পরীক্ষা নিতে যাচ্ছি। বিশেষভাবে উল্লেখ করছি, রেকর্ড পরিমাণ পরীক্ষার্থী নিয়ে আমরা এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছি এবং অত্যন্ত সুষ্ঠুভাবে ও নিরাপত্তার সহিত পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 তিনি আরও বলেন, বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সবুজ স্যার কে। তিনি আমাদের আজকের এই পরীক্ষার কেন্দ্রের ব্যবস্থা করে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন এবং আরও ধন্যবাদ জানাচ্ছি নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান  মো: কুদরত আলী ভাইকে। যিনি আমাদেরকে নিরাপত্তার বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন।
 সেই সাথে সকল সম্মানিত অভিভাবক ও সকল কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং ছাত্র-ছাত্রীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা আজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই পরীক্ষাকে সুন্দর ও সাফল্যমন্ডিত করে তোলার চেষ্টা করেছেন।
এরপরে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি  মীর ওবায়েদ হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা পর্বটি শেষ করেন।
এরপর সকাল দশটা হতে দুপুর বারোটা পর্যন্ত অত্যন্ত সুন্দর ও সুশৃংখলভাবে উক্ত বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।