মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নবীনগরে ২০০ শত বছরের কবরস্থান রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি খাঁনেপাড়া ভূঁইয়াবাড়ি জামে মসজিদের পাশের ওয়াক্ফকৃত ২০০ শত বছরের চলমান কবরস্থান রক্ষায় গ্রামবাসী সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
৩ ডিসেম্বর শনিবার বড়িকান্দি গ্রামের শত শত লোকের উপস্থিতিতে মানববন্ধন শেষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাকছুদুল হক খাঁন।
মানববন্ধনে উপস্থিত থাকা বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান কান্নাজড়িত কন্ঠে জানান,মসজিদের উত্তর এবং পশ্চিম পাশে থাকা কবরগুলো অক্ষত রেখে বাহাউদ্দীন উদ্দেশ্য প্রনীত ভাবে বিগত ২০ দিনে পূর্বে তার পিতা হাবিবুর রহমানের কবরটি ভেঙে ফেলে এবং পাশাপাশি থাকা আরো ৬/৭ টি কবর ভেঙে ঢালাই দিয়ে দেয়,শত আকুতি মিনতি করেও শেষ রক্ষা করতে পারেনি। এছাড়া মানববন্ধনে উপস্থিত থাকা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ মিয়া, মাকছুদুল হক খাঁন,মোঃ আবেদ আলী,মোঃ তোফাজ্জল হোসেন ০৪নং ওয়াডের মেম্বার নূরুল ইসলাম,০৬ ওয়াডের মেম্বার মোঃ গোলাপ, মশিউর রহমান ফয়েজ,মোঃ শিশু মিয়া মসজিদের দক্ষিণ পাশের সকল কবরগুলো রক্ষার দাবি জানায় এবং বাহাউদ্দীন কবরগুলো উদ্দেশ্য প্রনীতভাবে ভাঙ্গায় ক্ষোভ প্রকাশ করে স্লোগানে মুখরিত করে বিচার দাবি করে।
সকল অভিযোগের বিষয়ে বাহাউদ্দীন জানান,দীর্ঘ ২ মাস ধরে মসজিদের জায়গা দান করা ওয়ারিশ মালিক মতিউর রহমানের নির্দেশে কবরগুলো ভেঙে ঢালাই দেয়া হয়,তখন কেউ কিছু বলে নাই আজ কেন তারা বলতে এসেছে এবং এখানে আমি কিছুই করিনি আমি একাজের শুধু দেখাশুনা করছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।