মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

লামার কম্বোনিয়াতে রাস্তা দখল করে দোকানঘর নির্মাণ করার অভিযোগ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
বান্দরবানের লামায় উপজেলায় সরই ইউনিয়নের কম্পোনিয়ায় চলাচলের রাস্তা দখল করে দোকানঘর নির্মাণ করার অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। সেক্ষেত্রে এ বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে দারস্থ হচ্ছেন তারা।
সরেজমিনে জানা যায়, লামার সরই ইউনিয়নের লামা সুয়ালক রাস্তার কম্পোনিয়ার এলাকায় ২৬ ডিসেম্বর বিকালে এ সরেজমিনে লামা সুয়ালজ সড়ক কম্বনিয়া হতে পূর্ব চাম্বি উন্নয়ন পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বোর্ড এর এলজিইডি বাস্তবায়নে ১৬.০১.২০১০ ইং, ভিত্তি প্রস্তর হয়ে নির্মাণ হওয়ার পর বর্তমানে বহু মানুষ ও যান চলাচল করছে এ রাস্তা দিয়ে।
কিন্তু এ মেইনরুট পাশে চৌ রাস্তার মাথায় গত এক বছরের মধ্যে স্থানীয় মসজিদ কমিটির নাম দিয়ে দুই একজন লোক দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছে।
সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দা বদন মিয়া ও মিলন হোসেন জানান, এভাবে সরকারি রাস্তা দখল করে দোকানঘর নির্মাণ করায় মানুষের চলাচলের সমস্যা হচ্ছে। এটি করা উচিত হয়নি।
আরও মোঃ রফিকুল ইসলাম জানান, অপরিকল্পিত স্থাপনার কারনে চৌমুহনী রাস্তায় দূর্ঘটনা হচ্ছে। কিছুদিন আগে গাড়ি দূর্ঘটনা হয়েছিল।
দেলোয়ার হোসেন বলেন, আমাদের রাস্তাটি ভবিষ্যতে আরও বড় হলে তাহলে দক্ষিণ -পশ্চিম পাড়ে খালি রাখা দরকার ছিল।
দোকানদার মেহেরাজ উদ্দীন বলেন, এটি মসজিদ কমিটি নির্মাণ করেছে, আমি দোকান ভাড়া নিয়েছি।
অভিযুক্ত মসজিদ কমিটি সহ সভাপতি বাবুল মিয়া বলেন, আমরা কোন রাস্তার জায়গা দখল করিনি, দোকান ঘরের জায়গা এটি চৌহদ্দি মধ্যে আছে।
স্থানীয় ইউপি মেম্বার বলেন, মোঃ নাছির উদ্দীন বলেন, বর্ণিত এ জায়গা নিয়ে বির্তক ও বিরোধ রয়েছে।
লামা উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ মাহফুজুল হক বলেন, আমাদের সরেজমিনে গিয়ে দেখতে হবে, আর যদি রাস্তার মধ্যে দোকান নির্মাণ করে তা প্রসস্থ  করলে ভেঙ্গে ফেলতে হবে। ফলে তাদেরই ক্ষতি হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।