মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে অভিভাবক সদস্য নির্বাচিত হলেন সার্জেন্ট(অব.) নজরুল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ওয়াহিদুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের উদ্দেশ্যে ১৯ নভেম্বর ২০২২ তারিখ নির্বাচনের তারিখ নির্ধারণ করত: নির্বাচনী তফসিল ঘোষিত হয়। তদনুযায়ী ০৫ টি পদের বিপরীতে ১০টি মনোনয়ন পত্র বিক্রি হয়। ৫ জন প্রার্থী নির্দিষ্ট তারিখের পূর্বেই প্রার্থিতাপদ প্রত্যাহার করায়, অবশিষ্ট ৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
নব্য অভিভাবক সদস্য অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মো. নজরুল ইসলাম খান, এসএসসি ১৯৯০, এইচএসসি ১৯৯২ ও বিএসএস ২০১৭ সালে পাস করেন। তিনি বেকড়া উত্তরপাড়া মরহুম আব্দুল হামিদ খান ও লাইলী বেগমের চার সন্তানের প্রথম।
এইচএসসি পাশের পর ১৯৯৩ সনে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ভর্তি হন। সর্বশেষ ২০২১ সালে সেনা সার্জেন্ট পদে চাকুরী হতে অবসর গ্রহণ করেন। তিনি ব্যক্তিগত জীবনে তিন কন্যা সন্তানের জনক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।