মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

১৮বছর পর নান্দাইল আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
ময়মনসিংহের নান্দাইলে আজ ১লা ডিসেম্বর (বৃহস্পতিবার) উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৮ বছর পর নান্দাইল উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন বাধা প্রতিকুল পেরিয়ে সম্মেলন নিশ্চিত করায় আ’লীগের সকল নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নান্দাইল উপজেলা আ’লীগের সভাপতি সাবেক দুই বারের সংসদ মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি’র নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা আ’লীগের সম্মেলন। উক্ত সম্মেলনে প্রধান অতিথির উপস্থিতি হিসাবে বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহীর সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সম্মানিত সদস্যবৃন্দ বেগম মারুফা আক্তার পপি, সদস্য রেমন্ড আরেং এবং ময়মনসিংহ জেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্যবৃন্দ মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ও মাননীয় প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু এমপি। এছাড়া অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে থাকবেন ময়মনসিংহ জেলা আ’লীগের সভাপতি এড. জহিরুল হক খোকা ও সাধারন সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল। যারা বঙ্গবন্ধুর সৈনিক, মুজিব আদর্শে বিশ^াসী ও জনেনত্রীর শেখ হাসিনার নেতৃত্বকে ভালোবাসে, বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্র বুকে লালন করে তারাই প্রকৃত আ’লীগের কর্মী। আর আ’লীগের ত্যাগী নেতাকর্মী যারা বিগত সময়ে লড়াই সংগ্রাম করে দলকে শক্তিশালী করতে অকান্ত পরিশ্রম করেছেন তারাই সম্মেলনে মূল্যায়িত হোক। এমনটি আশা-প্রত্যাশা ব্যক্ত করছেন উপজেলা আ’লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। তবে নান্দাইল উপজেলা আ’ীলীগের সভাপতি পদে নতুন কেউ আসছে না তা নিশ্চিত। বর্তমান সভাপতি সাবেক সংসদ মেজর জেনারেল অব: আব্দুস সালাম থাকছেন সভাপতি পদে। মেজর জেনারেল অব: আব্দুস সালামের অনুসারীরা তাঁর সভাপতিত্ব ও নেতৃত্বকে ভালোবাসে বলেই এ ত্রি-বার্ষিক সম্মেলনে বর্তমান সভাপতিকেই পুনরায় সভাপতি হিসাবে চান তারা। ফলে সভাপতি পদে কোন প্রতিদ্বন্দি প্রার্থীর এখনও দেখা মিলেনি। এ দিকে সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম আলোচনা উঠে এসেছে। তাঁর মধ্যে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী ভুইয়া, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সরকার, উপজেলা আ’লীগ নেতা আলমগীর কবির দোলন সহ আরও কয়েকজন। তবে প্রচার-প্রচারণায় ও আলোচনার শীর্ষে রয়েছে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম সরকার। উপজেলা আ’লীগের সভাপতি মেজর জেনারেল অব: আব্দুস সালাম জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের হাতকে শক্তিশালী করে নৌকার বিজয় সুনিশ্চিতের লক্ষ্যে উপজেলা আ’লীগকে পুন:সুংগঠিত করার দায়িত্ব তুলে নেন। যার ফলস্বরূপ কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আজকের এই সম্মেলন। সম্মেলনে অংশ গ্রহন করার জন্য ইতি মধ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সহ সকল স্থানে নিমন্ত্রনপত্র পৌছে দেওয়া হয়েছে। ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল ও পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁঁয়া সম্মেলনকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।