লামায় সরকারি প্রাথমিক স্কুল শিক্ষক রাজিব দাশ এর বড় ছেলে যীশু দাশ এবারে ২০২২ ইং, এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ হতে এ সাফল্য অর্জন করেন। তার মা একজন শিক্ষিত গৃহিনী। তার বাড়ি বান্দরবানের লামা পৌরসভার ৩ নং ওয়ার্ড এ। দুই ভাইয়ের মধ্যে সে বড়।
তাঁর এ সাফল্যের জন্য পিতা-মাতা ও শিক্ষকগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ চান। সেক্ষেত্রে সবার কাছে দোয়া -আর্শীবাদ কামনা করেছেন।