মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে চেংগুটিয়া রেল বস্তিসহ গণকবর ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
যশোরের অভয়নগর উপজেলার চেংগুটিয়া রেলস্টেশন বস্তিতে বসাবসকারী ১২ টি ভুমিহীন দুস্থ পরিবারের মাঝে জমি ইজারা না দিয়ে ও স্থানীয় গণকবর ভুমি দস্যু মিরাজ মোল্লা কে অবৈধভাবে ইজারা দিয়ে দখল করে  উচ্ছেদ চেস্টার প্রতিবাদে স্থানীয়রা যশোর খুলনা মহাসড়কের চেংগুটিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। ২৯ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩.০০ টার সময় চেঙ্গুটিয়া বাজার মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী খুলনা বি এল কলেজের ছাত্রী আকলিমা খাতুন, সমাজ সেবক মন্টু ঘোষ, সমাজ সেবক মোহসিন হোসেন।
ভূক্তভোগীরা বলেন, জনৈক রেলওয়ে কর্মকর্তা আমাদের প্রত‍্যেকের কাছ থেকে ডিসিআর বাবদ টাকাসহ অতিরিক্ত টাকা নিয়েও আমাদেরকে বরাদ্দ না দিয়ে অতিরিক্ত অর্থ লোভে অন‍্যকে বরাদ্দ দিয়েছেন।
রেলওয়ে কর্তৃক  দেওয়া ইজারা বাতিল করে ভুমিহীন দের মাঝে ইজারা দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এলাকাবাসীর মানববন্ধন ও অভিযোগের বিষয়ে সাবেক পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর আঃ গফ্ফার বলেন, বিষয়টি আমি শুনেছি খুবই দুঃখজনক ঘটনা। তারা গরীব গৃহহীন মানুষ, ওই জমি যদি বন্ধবস্ত দিতে হয়, তবে সকলের আগে ওই গরীব অসহায় মানুষেরা পাওয়ার কথা কিন্তু রেল কতৃপক্ষের এমন কর্মকান্ড আমি পছন্দ বা সমর্থন করিনা। এবিষয়ে নওয়াপাড়া পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর রোকেয়া বেগম বলেন, আমি ছোট বেলা থেকে দেখে আসছি, ওই পরিবার গুলো ওখানে বসবাস করছে, তাদেরকে আমি সব সময় সহযোগিতা করে থাকি কিছুদিন আগে আমি টিউবওয়েল সহ বিভিন্ন সহযোগিতা করেছি। তারা সকলে ভূমিহীন আমি তারা রেলওয়ে জমিতে বহুদিন যাবত শান্তি বজায় রেখে বসবাস করছে। এখন হঠাৎ কোথায় বাড়ি সে এসে বলছে এই জমি তাকে ডিসিআর দিয়েছে। এটা মেনে নিতে পারছিনা। আমি মাননীয় প্রধানমন্রীসহ কতৃপক্ষের কাছে আবেদন করছি অনতিবিলম্বে ওই ব্যাক্তির ডিসিআর বাতিল করে এই ভূমিহীনদের নামে এই রেলওয়ে জমি বন্ধবস্ত দিলে কয়েকটি পরিবার বাঁচবে আমি জনগণের সেবক এবং সব সময় অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।