মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ব্যবসায়ীকে তুলে নিয়ে মারপিট, আদালতে মামলা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
যশোরের অভয়নগরে ব্যবসায়ীকে তুলে নিয়ে মারপিট করা হয়েছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা ভাঙ্গাগেট এলাকায়। মামলা নং সি আর ৮৯৪/২২। মামলার বিবরণী থেকে জানা যায়, মেসার্স আবু বক্কার ট্রান্সপোর্টের স্বত্ত¡াধিকারী মোঃ আবু হানিফ রিপন (৩৬) এর অফিসে ডুকে উপজেলার ধোপাদী গ্রামের মৃত ছলিম মুন্সির পুত্র আনিসুর রহমানের নেতৃত্বে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী অফিস ভাংচুর করে ক‍্যাশবাক্স লুট করে। পরে  তাকে মটরসাইকেলে উঠিয়ে নিয়ে ধোপাদী মাদ্রাসা রোডে মাঠের ভেতর উঁচু ব্রীজের উপর নিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আবু হানিফ রিপনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তিনি চিকিৎসা নিয়ে নিজে বাদী হয়ে বিবাদীদের নামে আদালতে মামলা করেন। অভিযুক্ত আনিসুর রহমান হামলার বিষয়টি স্বীকার করে বলেন, স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিরা শালিস বিচার করে দেবার পরেও আবু হানিফ আমার সমুদয় পাওনা পরিশোধ করেনি, এখনও আমি ৩ লক্ষ ৬৯ হাজার ৮ শত টাকা পাব।  বিজ্ঞ আদালত মামলাটি সিবিআই পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো যশোরকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।