মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

কৃষকদের আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নিলেন আওয়ামীলীগ নেতা তারেক সামস্ খান হিমু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
বিশ্বব্যাপী মন্দার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাংকের কৃষি ঋণের দায়ে  বহু কৃষক  আটক হয়েছেন যা অত্যন্ত দুঃখজনক।
এরই ধারাবাহিকতায় নাগরপুর দেলদুয়ারেও কৃষকগণ কৃষি ঋণের দায়ে আইনি জটিলতায় পড়েছেন বা পড়তে যাচ্ছেন।
 নাগরপুর দেলদুয়ারের যদি কোন কৃষক কৃষি ঋণের দায়ে আইনি জটিলতায় পড়ে যান তাদেরকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে উদ্যোগ গ্রহণ করলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, জননন্দিত কর্মীবান্ধব জননেতা তারেক সামস্ খান হিমু।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জননেতা তারেক সামস্ খান  হিমুর সাথে গণমাধ্যমের কথা হয়। তিনি গণমাধ্যমে এক সংক্ষিপ্ত বার্তায় জানান- বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিশেষ জরুরি নির্দেশনায় বাংলাদেশব্যাপী কৃষকগণ কৃষি ঋণের দায়ে  আটক হয়েছেন এবং যারা এখনো আটক হননি তারা কৃষি ঋণের দায়ে আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় আমার নাগরপুর দেলদুয়ারের কৃষকগণ বাদ যাচ্ছেন না।
 ইতিমধ্যে নাগরপুর দেলদুয়ারের যে সকল কৃষক কৃষি ঋণের দায়ে আটক হয়েছেন বা যারা কৃষি ঋণের দায়ে আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন তাদেরকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে আমরা দুইজন স্বনামধন্য আইনজীবীর মাধ্যমে একটি মনিটরিং সেল গঠন করেছি, যা সার্বক্ষণিক আমি নিজে পর্যবেক্ষণ করবো।
আমাদের মনিটরিং সেল এর যোগাযোগের নাম্বারটি হচ্ছে- 01863330707
আমি নাগরপুর দেলদুয়ারের যে সকল কৃষক ভাইয়েরা ইতিমধ্যেই কৃষি ঋণের দায়ে আইনি জটিলতায় পড়ে গেছেন তাদেরকে অনুরোধ করব- আপনারা দুশ্চিন্তা না করে তাৎক্ষণিকভাবে মনিটরিং সেল এ নাম্বারটিতে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ, আমাদের মনিটরিং সেলটি তাৎক্ষণিকভাবে আপনাদের সহযোগিতায় এগিয়ে আসবে,ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।