মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

অপরাধ দমনে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

মাদক, নারী ও শিশু পাচার,অবৈধ সীমান্ত পারাপার, অস্ত্রের চোরাচালান,সন্ত্রাসী কতৃক চাঁদা আদায় প্রতিরোধ ও সাম্প্রদায়িক শান্তি সম্প্রীতি রক্ষার্থে স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সাথে মনবিনিময় সভা করেছ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ( বিজিবি) রামগড় জোন।

মঙ্গলবার(২৯নভেম্বর)রামগড় জোন সদরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৪৩ বিজিবির সহকারি পরিচালক রাজু আহমেদেরর সঞ্চলনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৪৩বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল,রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন,
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান,হেয়াকো বনানী কলেজের অধ্যক্ষ ফারুকুর রহমান রামগড় প্রেসক্লাবের সভাপতি শ্যামল রুদ্র ও সাধারন সম্পাদক বেলাল হোসাইন।এসময় উপস্থিত ছিলেন রামগড় জোনের আওতাধীন ফটিকছড়ির বাগানবাজার ও দাঁতমারা ইউপির জনপ্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরে কর্মরত ব্যক্তিবর্গ,সমাজ প্রধান,হেডম্যান ও কার্বারী সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান জানান,মাদক, চোরাচালান ও শ্রীলং জুয়ার মত অপরাধ দমনে সকলের সহায়তা চান। শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করেন। সন্ত্রাস, সীমান্ত আইন ভঙ্গ ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার অাহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।