মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ছাত্র জমিয়ত বাংলাদেশ টাঙ্গাইল জেলার শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
২৬ নভেম্বর শনিবার সকাল ১০ টায় আন নূর মিলনায়তনে জেলা সভাপতি সাদিমুল্লাহ সাদ্দামের সভাপতিত্বে ও আবদুল্লাহ আল মামুনের  সঞ্চালনায় ছাত্র জমিয়ত বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও অভিষেক সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, যুব জমিয়ত সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশ টাঙ্গাইল জেলার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মাওলানা জাকারিয়া ।
আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল লতিফ, যুগ্ন সাধারন সম্পাদক জুবায়ের আহমাদ, সাংগঠনিক সম্পাদক মিনহাজ খান, সহ অর্থ সম্পাদক আব্দুল্লাহ আস সিয়াম, প্রচার সম্পাদক মুহাম্মাদ আশিকুল্লাহ সহ প্রমুখ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সাবেক সফল সভাপতি মাওলানা জাকারিয়া কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এর পর দায়িত্বশীলবৃন্দের পরিচিতি পর্ব সম্পন্ন করে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি শরিফুল ইসলাম কাসেমী।
দায়িত্বশীলদের উদ্যেশ্যে সংগঠনের শৃঙ্খলা রক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানে সদস্য সংখ্যা বৃদ্ধির প্রতি মনোনিবেশ, জনসম্পৃক্ততা বাড়ানো, সেবামূলক সামাজিক কর্মকাণ্ডে শরীক হওয়া, নিয়ম মেনে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা, সময়ের গুরুত্ব দেয়া এবং সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা গুরুত্বের সাথে বাস্তবায়নের রূপরেখা বিষয়ে দিকনির্দেশনা দিয়ে মুফতি শরিফুল ইসলাম কাসেমী বলেন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের পক্ষে গৌরবময় ভুমিকা পালনকারী শতবর্ষী প্রাচীন ইসলামী রাজনৈতিক দল ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’ এর সহযোগী সংগঠন হলো ছাত্র জমিয়ত। এই সংগঠন গতানুগতিক কোন রাজনৈতিক সংগঠন নয়। মুরুব্বিদের তত্বাবধানে থেকে আগামীদিনে দেশ ও জাতির নেতৃত্ব দেয়ার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলার অন্যতম প্লাটফর্ম হলো- ছাত্র জমিয়ত বাংলাদেশ। আগামী দিনের যোগ্য নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। সেই লক্ষে ছাত্র জমিয়তের ব্যক্তি গঠনের প্রোগ্রামে সকলকে সর্বাত্মকভাবে আত্মনিয়োগ করার আহবান জানান হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।