মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
যশোরের অভয়নগরে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ নভেম্বর) বিকেলে নৌ-সেক্টরে শ্রমিকদের নতুন মুজুরী কাঠামো ঘোষণা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদানসহ ১০ দফা দাবীতে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসাবে নওয়াপাড়া নদী বন্দর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া নৌযান ফেডারেশনের আঞ্চলিক শাখা অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে নওয়াপাড়া বাজারের যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ লন্স লেবার এসোসিয়েশনের খুলনা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মাস্টার, বাংলামেশ নৌযান ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটির উপদেষ্টা  আশুতোশ বিশ্বাস, নারায়নগঞ্জ শাখার সহ সভাপতি বিল্লাল হোসেন মাস্টার, খুলনা বিভাগীয় কমিটির উপদেষ্টা রেজাউল করিম, খুলনা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম মাস্টার। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রমীক নেতা কাইয়ুম মাস্টার, মিজান মাস্টার, সুজন ড্রাইভার, আবু সালেহ ড্রাইভার প্রমুখ। এসময় অনতিবিলম্বে ১০ দফা দাবী মেনে নিতে সরকার ও মালিক পক্ষকে আহবান জানান বক্তারা। উল্লেখ্য শনিবার রাত থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।