মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে ছয়দিন যাবত ব্যবসায়ী নিখোঁজ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

মালামাল বিক্রি করতে বের হয়ে ছয়দিনেও বাসায় ফেরেনি ব্যবসায়ী সিদ্দিকুর রহমান প্যাদা (৪৭)। নিখোঁজ ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের ফজলুল হক প্যাদার ছেলে। সে (সিদ্দিকুর) অটোভ্যানে করে কাচামাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রি করতো। এ ঘটনায় রবিবার দুপুরে গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়রী করেছেন ব্যবসায়ী সিদ্দিকুরের স্ত্রী বেবি বেগম।

নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী বেবি বেগম জানান, গত মঙ্গলবার সকাল আটটার দিকে ভ্যানভর্তি মালামাল নিয়ে বিক্রির জন্য বের হয় তার স্বামী সিদ্দিকুর। মালামাল বিক্রি শেষে মোকাম থেকে মালামাল ক্রয় করে ওইদিন রাতে বাড়ি ফেরার কথা ছিলো। কিন্তু এখন পর্যন্ত বাড়ি ফিরেনি সিদ্দিকুর। এমনকি তার ব্যবহৃত ০১৭৯৩৩৩৭৬৪২ ও ০১৭৯৩৩২৭৬৫৪ মোবাইল নাম্বার বন্ধ রয়েছে। সে ফিরে না আসায় পুরো পরিবার নিয়ে আতংকের মধ্যে দিন কাটছে।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।