মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ; সভাপতি সাই এ মং,সম্পাদক হাইসিং

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
লামার গজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন’২২ ইং,অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকাল ২ টায় গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে সিংহাইমং মার্মার সভাপতিত্বে ও উসাইসুই মার্মার সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে অংশ লামা উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা।
সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাদ্দাম ও প্রধান বক্তা সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে আরও অংশ নেন লামা উপজেলা আ.লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, সহ সভাপতি প্রশান্ত ভট্টাচার্য্য,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ।
এছাড়াও গজালিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ রবিউল্লাহ,সাধারন সম্পাদক উশৈঞ্চোয়াই মার্মা জয়,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মংকহ্লা মার্মা,সম্পাদক মোঃ শাহীন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি সুমন মাহমুদ, কলেজ ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দীন ভূইয়া নাহিদ,সম্পাদক আরিফুল হক, মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম শান্ত,সম্পাদক মোঃ হাবিবুর রহমান প্রমূখ।
সম্মেলনে ২য় অধিবেশনে সবার মতামতের গজালিয়া ইউনিয়নে নতুন সভাপতি হিসেবে সাই এ মং মারমা,সহ সভাপতি নিসাইং মারমা, মংসাইচিং মারমা,সাধারণ সম্পাদক হাইসিং মং মারমা,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন,সাংগঠনিক সম্পাদক বরেন ত্রিপুরা ও মোঃ সাখাওয়াত হোসেন এর  অনুমোদিত আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।