ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় আওয়ামী যুবলীগের সম্মেলন সফল করতে আনন্দ র্যালী করেছে ইউনিয়ন যুবলীগ। ২৬ নভেম্বর (শনিবার)সন্ধায় ১ নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিস থেকে একটি র্যালী বের করে।র্যালিটি রুহিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ অফিস এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহন করেন থানা আওয়ামী লীগের সহ সভাপতি মকবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,১ নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, ,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী,২০ নং রুহিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজালাল,মোস্তাফিজুর রহমান সহ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
রুহিয়ায় আওয়ামী যুবলীগের সম্মেলন সফল করতে আনন্দ র্যালী
প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ নভেম্বর, ২০২২