মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে আওয়ামী লীগের মিছিলে ককটেল হামলা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার উপজেলার বেলিব্রিজের নিচে।

জানা যায়, আওয়ামী লীগ নেতার উপর হামলার প্রতিবাদে গতকাল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বেলিব্রিজের নিচে পৌঁছলে ব্রিজের উপর থেকে ৩ টি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ককটেলের বিস্ফোরণে সাহেবগঞ্জ গ্রামের আব্দুস ছালাম (৫০) ও ঘোষপাড়া গ্রামের সিরাজুল ইসলাম (৫২) আহত হন। এ সময় উত্তেজিত জনতা কয়েকটি দেকানপাট ভাংচুর করে। ঘটনার পর থেকে উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।