নওগাঁর আত্রাইয়ে ভুট্টাক্ষেত থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কৃষক পার্শবর্তী রাজশাহীর বাগমারা উপজেলার বড়মাধাইমুড়ি গ্রামের ইয়াছিন আলী মোল্লার ছেলে ইসরাফিল আলম মোল্লা (৪৫)।
নিহতের ভাই ইউসুফ আলী জানান, ওই কৃষক গত বৃহস্পতিবার বিকেলে আত্রাই উপজেলার ব্রজপুর মাঠে ভুট্টাক্ষেতে কীটনাশক স্প্রে করার জন্য যান। এর পর রাত অনেক হলেও তিনি বাড়ি ফিরে না আসায় আমাদের ধারণা কাজ শেষে কোথাও হয়ত বিশ^কাপ ফুটবল খেলা দেখছেন। কিন্তুর পরদিন শুক্রবার সকাল পর্যন্ত বাড়ি না ফেরায় আমরা তাকে খোঁজাখুজি করতে থাকি। খোঁজাখুঁজির এক পর্যায় ব্রজপুর মাঠের সেই ভুট্টাক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে তারা লাশটি নিয়ে বাড়ি চলে যাই।
আত্রাই থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। আমাদের ধারণা স্প্রে করতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন। এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
আত্রাইয়ে ভুট্টাক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ নভেম্বর, ২০২২