মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুধবার ( ২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড- ২০২২ লাল ফিতা কেটে এবং সংক্ষিপ্ত আলোচনা শেষে শভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী। এ সময় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন। ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকগণ সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবনী বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। বৃহস্পতিবার ২৪ নভেম্বর বিকেল তিন টায় ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।