সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’ এই শ্লোগানে যশোরের অভয়নগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের আওতায় গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় আরও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক এসএম আহম্মেদ আলী, শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তাসলিমা খাতুন এবং গীতাপাঠ করেন একই শ্রেণির নুপুর হালদার। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির একশত কিশোরীর মাঝে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।