ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে আজ সকালে কম্বাইন হারভেস্টার ও সিডার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ- ৩(মহেশপুর,কোটচাঁদপুর)আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী। নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু৷ কম্বাইন হারভেস্টার দেওয়া হয় সিরাজুল ইসলাম ও আলী হোসেন কে। সিডার বিতরণ করা হয় আলমগীর বাদসা, ফারুক হোসেন, আশাফুদদৌলা, শামীম আলী, আমিনুর রহমান, রিন্টু কে।
সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
ঝিনাইদহের মহেশপুরে কম্বাইন হারভেস্টার ও সিডার বিতরণ করেন – এমপি চঞ্চল
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২