সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

কৃষি কর্মকর্তা আনিসুজ্জামানের উদ্যোগে ‘স্কুল কৃষি কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কৃষি উৎপাদন ও কৃষি সমৃদ্ধির লক্ষ্যে ‘স্কুল কৃষিথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাড়ির আঙ্গিনায় ও পতিত জমিতে নিরাপদ শাক-সবজি উৎপাদন বৃদ্ধিকরনে নিরলস কাজ করে যাচ্ছে নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান ‘স্কুল কৃষিথ নামে এ উদ্যোগ গ্রহন করেছেন।তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরকে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে কৃষি উৎপাদন বিষয়ক প্রশিক্ষন প্রদান করে যাচ্ছেন। তারই ন্যায় নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে ‘স্কুল কৃষিথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী স্কুল কৃষি কর্মশালায় ছাত্র-ছাত্রীদেরকে খাদ্য ও পুষ্টি সম্পর্কিত শাক-সবজির গুণাগুণ সহ বাড়ির আঙ্গিনায় ও পতিত জমিতে শাক-সবজি উৎপাদন করার বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এতে করে ছাত্র-ছাত্রীরা তাদের অভিভাবকদের কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করে কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবে বলে এমন প্রত্যাশা ব্যক্ত করছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সিদ্দিকী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক শামসুল হক, কৃষি বিষয়ক শিক্ষক আলফা হাসিনা লাকী, সাংবাদিক শাহজাহান ফকির সহ অন্যান্য শিক্ষকবৃন্দ সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।