ঠাকুরগাঁও সদর উপজেলায় রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির পার্টি অফিস উদ্বোধন করা হয়েছে। ২১ নভেম্বর(সোমবার) রাতে পাটিয়াডাঙ্গী বাজারে এঅফিস উদ্বোধন করা হয়। রাজাগাঁও ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নূরুল ইসলাম নুরুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আনছারুল হক, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন,রুহিয়া থানা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল (সাবেক ইউপি চেয়ারম্যান), সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক সহ যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিকদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন।
সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
রাজাগাঁও ইউনিয়নে বিএনপি’র পার্টি অফিস উদ্বোধন
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২