সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে বিনামূল্যে ছাগল বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ নভেম্বর, ২০২২
“ছাগল পালনে অর্থ আয়, খাদ্য পুষ্টি সবই যোগায়” প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সোমবার দুপুরে পৌরসভার মধুপুর ভট্র এলাকার “উন্নত জীবনের সন্ধ্যানে” নামক সংস্থা বিতরণ কার্যক্রমের আয়োজন করেন।
সংস্থার নির্বাহী পরিচালক মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণীসম্পদ অধিদপ্তরের উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শহিদুজ্জামান।
 মো. হাসানুল কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এখলাছ মিয়া, মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারি অধ্যাপক আশরাফ আলী, যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. সেলিম হোসেন, পৌর কর্মকর্তা আসমাউল হোসনা পলি, সমাজ সেবক আলা উদ্দিন, ব্যবসায়ী আব্দুছ ছামাদ প্রমূখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পৌরসভার কোনাবাড়ী গ্রাম ও ধোপাকান্দি ইউনিয়নের ভূটিয়া গ্রামের ১৩জন উপকারভোগীকে প্রশিক্ষণ দিয়ে প্রতিজনকে ২টি করে মোট ২৬টি বøাক বেঙ্গল ছাগল বিতরণ ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এর আগে উন্নত জীবনের সন্ধ্যানে সংস্থা ১৩৩টি ছাগল, ৮২জনকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, ৬৫জনকে নগদ ৫শত টাকা করে আর্থিক সহায়তা, বেকারত্ব দূরিকরণের লক্ষে কম্পিউটার প্রশিক্ষণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি, চিকিৎসার উপকরণ এ্যালবো ও কানে কম শোনার মেশিন হেয়ারিং এইড বিতরণ করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।