সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ওয়ান ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ নভেম্বর, ২০২২
যশোরের অভয়নগরে ওয়ান ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (২১ নভেম্বর) দুপুরে অভয়নগরের পায়রা বাজারে ফিতা কেটে ওয়ান ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপপরিচালক কৃষিবিদ মো. সোহরাব হোসেন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক লিঃ এর বসুন্দিয়া শাখার ইনচার্জ মো. সাইফুল ইসলাম। প্রফেসর মো. হাদিউজ্জামান নয়ন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ান ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং এর খুলনা রিজিওন এর ম্যানেজার সঞ্জয় কুমার দত্ত, পায়রা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ উদ্দিন বিশ্বাস, ওয়ান ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং ডিভিশনের টেরিটরি অফিসার কিশোর সরকার, সহকারী টেরিটরি অফিসার মো. কামাল আহমেদ, ওয়ান ব্যাংক এর বসুন্দিয়া শাখার  মো. সাইফুর রহমান শিকদার, এস এন্ড এস কনস্ট্রাকশন এর প্রোপাইটর আব্দুস সালাম প্রমুখ। এসময় এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।