সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আনসার ও ভিডিপি’র অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষনার্থী বাছাই

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ নভেম্বর, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে আনসার ও ভিডিপি’র ২১ দিন মেয়াদী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষনের জন্য প্রশিক্ষনার্থী বাছাই কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৬ ইউনিয়ন হতে শতাধীক আগ্রহী প্রার্থী বাছাই পর্বে অংশগ্রহন করে। শারীরিক উচ্চতা, দেহের গঠন, শারীরিক ত্রæটি সহ প্রার্থীকে চুলছেড়া বাছাই করে ৬ ইউনিয়ন হতে ৯ জনকে অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষনের জন্য যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়। প্রার্থী বাছাই কার্যক্রম পরিচালনা করেন,আনসার ও ভিডিপি পঞ্চগড় সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ তৌহিদ উজ্জামান। তাকে সহযোগিতা করেন, বোদা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার অবনীশ চন্দ্র ও আটোয়ারী উপজেলা আনসার ভিডিপি অফিসার ফরিদা বেগম ও উপজেলা আনসার ভিডিপি কোম্পানী কমান্ডার ও ধামোর ইউপি সদস্য আলহাজ¦ মোঃ আকতার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রী সহ প্লাটুন কমান্ডারগণ। সহকারী জেলা কমান্ড্যান্ট তৌহিদ উজ্জামান বলেন, বাছাইকৃত ৯জনকে ২১ দিন মেয়াদী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষনের জন্য জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে পাঠানো হবে। ২৭ নভেম্বর ২০২২ হতে তাদের প্রশিক্ষণ শুরু হবে। তিনি বলেন ,এ প্রশিক্ষণটি অনেক মূল্যবান। প্রশিক্ষনার্থীদের ভবিষ্যত জীবনে এ প্রশিক্ষণ অনেক কাজে আসবে । এ প্রশিক্ষণ নিয়ে তৃণমুল পর্যায়ে বিস্তৃত দেশের সর্ববৃহৎ বাহিনীর একজন গর্বিত সদস্য, বিভিন্ন পেশা ভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণে অংশ গ্রহণের মাধ্যমে একজন দক্ষ উদ্যোক্তা হওয়া, সরকার কর্তৃক নির্দেশিত সময় যে কোন দায়িত্ব; যেমন : নির্বাচন, দুর্গাপুজা, রেলওয়ে ও মহাসড়ক নিরাপত্তা অর্থাৎ আপদকালীন সময় অস্ত্র ও গোলাবারুদ বহন করে জননিরাপত্তায় অংশ গ্রহণ করা, সরকারি চাকুরীতে ১০% কোটা পাওয়া সহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।