সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

বিএমএফ টেলিভিশনের সবোর্চ্চ দর্শক ভিউ সম্মাননা স্মারক পেলেন মাসুদ কাউছার 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২১ নভেম্বর, ২০২২
বিএমএফ টেলিভিশনের সবোর্চ্চ দর্শক ভিউ সম্মাননা স্মারক পেলেন মাসুদ কাউছার । অষ্ট্রেলিয়া থেকে সম্প্রচারিত বাংলা টিভি চ্যানেল বিএমএফ টেলিভিশনের ৪র্থ তম প্রতিষ্টাবার্ষিকীতে এ সম্মান পেয়েছেন তিনি।
ঢাকায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংবাদিক মিলনমেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা টিভি চ্যানেল বিএমএফ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক  সৈয়দ ইশতিয়াক রেজা, শ্রম মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মেদ, নর্দান বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বংগবন্ধু গবেষণা কেন্দ্রেরন নির্বাহী পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল করীম, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি শেখ ইলিয়াছ উর রহমান।
আরও উপস্থিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর ওসি কাজী আনোয়ার হোসেন, সি আই ডির ওসি কানিজ ফাতেমা ও বিশিষ্ট ব্যবসায়ী শহিদুজ্জামান শিপন। এছাড়া আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশের সকল বিভাগ, জেলা ও উপজেলা থেকে আগত ব্যুরো প্রধান, স্টাপ-রিপোর্টার, জেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি সহ প্রমূখ।
উল্লেখ্য যে, বাংলা টিভি চ্যানেল বিএমএফ টেলিভিশনের ৪র্থ তম প্রতিষ্টাবার্ষিকীতে নিয়মিত সঠিক সংবাদ পরিবেশন করে সর্বোচ্চ দর্শক ভিউ  অবদান রাখায় টাংগাইল জেলা প্রতিনিধি মাসুদ কাউছারকে  সম্মাননা প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।