সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

রুহিয়া থানা পরিদর্শন করেছে ঠাকুরগাঁও পুলিশ সুপার

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ নভেম্বর, ২০২২
ঠাকুরগাঁও পুলিশ সুপার মুহাম্মদ  জাহাঙ্গীর হোসেন রুহিয়া থানা আকস্মিক পরিদর্শন করেছেন। ২০ নভেম্বর (রবিবার )দুপুরে  ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন রুহিয়া থানা আকস্মিক পরিদর্শনে আসেন। এ সময় তাকে  রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা পুলিশ সদস্যরা তাকে  সশস্ত্র সালাম প্রদান করেন ।সম্প্রতি অগ্নিকান্ডে মধুপুর গ্ৰামের  ৮ম শ্রেণীর ছাত্রীর বই ও পোশাক আশাক পুড়ে যাওয়ায় তাকে  নতুন বই উপহার দেওয়া হয়। থানা পরিদর্শন কালে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।
সেই সাথে  তিনি থানার মালখানা, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন,ওসি (তদন্ত) শহিদুর রহমান, এসআই আকবর আলী,এসআই লুৎফর রহমান,এসআই  সজল বসাক, এসআই জাকিউল ইসলাম, এস আই আব্দুল আলিম সহ অন্যান্য পুলিশ সদস্য ।
এ ব্যাপারে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।