সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় ৩৫০ফিট ব্রাজিলের পতাকা নিয়ে র‍্যালি

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায়  ৩৫০ ফিট লম্বা পতাকা প্রদর্শন ও র‍্যালি করেছে ব্রাজিলের ভক্ত-সমর্থকরা। ১৯ নভেম্বর (শনিবার) বিকালে রুহিয়া থানা এলাকার যুবকেরা রুহিয়া প্রগতি সংঘ থেকে  এক  র‌্যালি বের করে।র‌্যালিটি রুহিয়ার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে রুহিয়া প্রগতি  সংঘে  এসে শেষ হয়।
র‌্যালিতে শিশু থেকে বৃদ্ধাসহ নানা বয়সের ব্রাজিল সমর্থক অংশগ্রহণ করেন। এসময় কন্ঠে কণ্ঠে ব্রাজিল ফুটবল দল বিজয়ের নানা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ।
ব্রাজিলের সমর্থক শাকিব বলেন, আমরা ব্রাজিল ছাড়া কোন টিমকে বুঝিনা ব্রাজিল ৫ বার বিশ্বকাপ নিয়েছে এবারও তারা কাতার বিশ্বকাপটি নিবে এটা আমার বিশ্বাস।
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই এ পতাকা তৈরি করা হয়েছে।
পতাকা তৈরির কারিগর জগেশ চন্দ্র বলেন, ৪ দিন ধরে অনেক পরিশ্রম করে ৩৫০ ফিট লম্বা পতাকা তৈরি করেছি।আমিও ব্রাজিলের সমর্থক।
মারুফ, রিয়াজ,প্রবির,দেলোয়ার ব্রাজিল সমর্থক  বলেন, ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকে আমি ব্রাজিল দলের ভক্ত। এবারের বিশ্বকাপে ব্রাজিল দল চ্যাম্পিয়ন হবে বলে মনে করছি। প্রিয় টিমের প্রতি ভালোবাসাই আমরা এই পতাকাটি তৈরি করেছি।
 আমরা ফুটবলে ব্রাজিল দলের একজন অন্ধভক্ত। বাঁচলে ব্রাজিল, মরলেও ব্রাজিল।
২০ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ১২ লাখের বেশি ভক্ত কাতারে আসবেন ফুটবল মঞ্চ উপভোগ করতে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।