নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৬ নভেম্বর রাত ১২টা থেকে সারাদেশে ধর্মঘট ডেকেছে নৌযান শ্রমিকরা।
কর্মবিরতি সফল করতে শনিবার দুপুরে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভাগীয় নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দরা। বরিশাল নদী বন্দর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে নদী বন্দরে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা নৌযান ধর্মঘটের ঘোষণা করেন।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সাধারণ সম্পাদক একে আজাদ, শ্রমিক জোটের সমন্বয়কারী মোজাম্মেল সিকদার, হারুন-অর শিদ সিকদার প্রমুখ। বক্তারা নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদানসহ দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৬ নভেম্বর রাত ১২টা থেকে সারাদেশে লাগাতর কর্মবিরতির ঘোষণা করেন।
সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
২৬ নভেম্বর থেকে সারাদেশে নৌযান ধর্মঘটের ঘোষণা
প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ নভেম্বর, ২০২২