সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

এমপি তুহিনকে কটুক্তি করার প্রতিবাদে  নান্দাইলে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
ময়মনসিংহ- ৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনকে কটুক্তি করার প্রতিবাদ জানিয়েছেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। প্রতিবাদ স্বরূপ শনিবার (১৯শে নভেম্বর) উপজেলা সদরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার দিকে পৌর সদর সহ উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দরা বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা সদর দলীয় কার্যালয়ের সামনে এসে জমায়েত হয়। পরে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েলের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ/প্রতিবাদ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেযারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, আচারগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়া, শেরপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন, উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার প্রমুখ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে বিএনপি-জামাতের নৈরাজ্য ও এমপি তুহিনকে কটুক্তি করার প্রতিবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিচার প্রার্থনা করে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা নান্দাইলের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল অব: আব্দুস সালামের নেতৃত্বে একটি কুচক্রী ও বিপদগামী আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিএনপি-জামাতের সাথে সম্পৃক্ততা করে নান্দাইলের আওয়ামীলীগের শক্তিকে বিনাস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন। সে জন্য গত বুধবার উক্ত কুচক্রী মহল নান্দাইলের জনবান্ধব সংসদ সদস্যকে কটুক্তি করে ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরিশেষে বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট বিচার প্রার্থনা করছেন এবং নান্দাইলের বর্তমান সংসদ সদস্যকে নিয়ে একটি সুসংগঠিত উপজেলা আওয়ামীলীগ উপহার দিয়ে নান্দাইলে নৌকার বিজয় সুনিশ্চিত করবেন বলে নেতাকর্মীরা জানান। এসময় ময়মনসিংহ জেলা ও নান্দাইল উপজেলায় কর্মরত অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।