মানবতার পাশে সবসময় এই স্লোগানকে ধারন করে বিএমএফ টেলিভিশন চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে টাংগাইল জেলা প্রতিনিধিসহ তিন উপজেলা প্রতিনিধি অংশগ্রহন করেছেন তাদের নাম যথাক্রমে-মো.মাসুদ কাউছার(টাঙ্গাইল জেলা), ডা.এম.এ.মান্নান (নাগরপুর), মো. হারুন মিয়া(মির্জাপুর),সাইফুল ইসলাম(বাসাইল)।
শনিবার(১৯ নভেম্বর) দুপুরে গুলশান-১ জব্বার টাওয়ার এর ভিআইপি কনফারেন্স রুমে বিএমএফ টেলিভিশন এর গৌরবের চতুর্থ বর্ষ উপলক্ষে এমডি মো.জহিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়।
এ অনুষ্ঠানে বিএমএফ টেলিভিশন এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,আমন্ত্রিত অতিথি বৃন্দসহ সারাদেশ থেকে আগত জেলা, উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,২০১৮ সালের ১৯ নভেম্বর বিএমএফ টেলিভিশনের যাত্রা শুরু হয়।