নাটোরের বাগাতিপাড়ায় গাঁজাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ডোমরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিউল ইসলাম সেন্টু (৩৫) উপজেলার সোনাপুর বাজার এলাকার দুখু মণ্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। তিনি বলেন, গোপন তথ্যে অভিযান চালিয়ে ডোমরাই এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
বাগাতিপাড়ায় ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ নভেম্বর, ২০২২