সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে কেন্দ্রবিন্দু  ৮৮  এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
যশোরের অভয়নগরে  ১৯৮৮ সালের এসএসসি ব্যাচের পরীক্ষার্থীদের সমন্বয়ে গঠিত মানুষ মানুষের জন্য ‘কেন্দ্রবিন্দু-৮৮’ এর ৫ ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়া বাজারে সাগরিকা শপিংমলের ২ য় তলায় অনুষ্ঠিত হয়। কেন্দ্রবিন্দু- ৮৮  এর সভাপতি কৃষিবিদ এম. রিয়াজ হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রবিন্দু- ৮৮  এর উপদেষ্টা ও সরকার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন সরকার, অভয়নগর উপজেলা স্বেচাসেবক লীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাস, দেবাশীষ ভদ্র,বোরহান উদ্দিন, সফিয়ার রহমান সফি,মো. শাহিনুল ইসলাম, নুর আলম বাবু,  ডাক্তার ওহিদুজ্জামান,কৃষিবিদ  শ্যামল কুমার,  বুলবুল আহমেদসহ সদস্যবৃন্দ। এসময় আগামী ২ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।আগামী দুই বছরের সভাপতি হিসেবে আসলাম হোসেন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মো. মশিউল আলম পিন্টু। এই অনুষ্ঠান থেকে অভয়নগরে  বৃদ্ধাশ্রম করার ঘোষণা দেওয়া হয়।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,  কেন্দ্র বিন্দু-৮৮  এর সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ( জাহিদ)।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।