সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ায় মরহুম আব্বাস আলী খান নকআউট ফুটবল টুর্নামেন্টে ৩য় ম্যাচে সাঁথিয়া বিজয় 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
পাবনার আটঘরিয়ায় মরহুম আব্বাস আলী খান নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় ম্যাচে সাঁথিয়া ফুটবলএকাদশ ৩-০ গোলে ইসলামপুর ফুটবল একাদশ নাটোরকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠার গৌরব নিশ্চিত করেছেন।
বিশ্ব বাংলা ২৪ চ্যানেলের চেয়ারম্যান  আমেরিকা প্রবাসী আটঘরিয়ার ধনেশ্বর গ্রামের বাসিন্দা আব্দুল আলিম খান আকাশ এর সৌজন্যে শুক্রবার (১৮ নভেম্বর)  বিকাল সাড়ে তিনটায় ধলেস্বর ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত মরহুম আব্বাস আলী খান নকআউট ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনেশ্বর দাখিল মাদরাসার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বাকী বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনেশ্বর দাখিল মাদরাসার সুপার আব্দুস সামাদ,  ভারত প্রবাসী অন্তর সেন।
মরহুম আব্বাস আলী খান এর জৈষ্ঠ্য পুত্র অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মজিদ খান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান জিল্লুর রহমান,
ধনেশ্বর সোনালী সংঘের সভাপতি আব্দুল সালাম,  সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রী সুনীল মাষ্টার, আক্তারুজ্জামান মিলন, আব্দুল আজিজ খান, রফিকুল ইসলাম আলম প্রমুখ।
উক্ত খেলাটি সার্বিক দায়িত্বে ছিলেন আসলমাম হোসেন। প্রধান রেফারির৷ দায়িত্বে ছিলেন মোঃ কালু মিয়া,  তার সহযোগী রেফারি ছিলেন আবুল কালাম আজাদ। খেলায় ধারা বর্ননায় ছিলেন ইলিয়াস মোল্লা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।