সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল শুরু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

রাজশাহীতে বণার্ঢ্য আয়োজনে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি) এর ৮ম আসরের প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী কলেজে আয়োজিত অনুষ্ঠানে ট্রফি উন্মোচন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে এমসিসি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষ্যে মোটরসাইকেল র‌্যালি বের করা হয়। ‘ফরমার ক্রিকেটার্স রাজশাহী’র এই প্রতিযোগিতায় ১২ টা দলের ৩০০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, এক সময়ে রাজশাহী খেলাধূলায় প্রাণচাঞ্চল্যে ভরপুর ছিল। এখানকার অনেক খেলোয়াড় ক্রিকেটে জাতীয় দল ও ঢাকায় বড় ক্লাবে খেলেছেন। আবারো আমরা সারাবছর ব্যাপী খেলাধূলার মাধ্যমে এই শহরকে মাতিয়ে রাখতে চাই।

মেয়র আরো বলেন, রাজশাহীতে একাধিক ক্রিকেট একাডেমি রয়েছে। তবে আরো হওয়া দরকার বলে আমি মনে করি। ফুটবল একাডেমিও হওয়া দরকার। বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে তরুণদের মাঠমুখী করতে হবে। তরুণেরা যদি খেলাধূলায় মাঠমুখী হয়, তাহলে কোন ক্রাইম থাকবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়াউল হক প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন টুর্নামেন্ট আয়োজন কমিটির আহবায়ক জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সঞ্চালনায় ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। অনুষ্ঠানে ১২টি দলের মালিক, কোচ ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।