সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

রুহিয়া থানা পুলিশের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরন করা হয়েছে।
১৭ নভেম্বর(বৃহস্পতিবার) বিকেলে রুহিয়া থানা পুলিশের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল ,ডাল ,কাঁচা বাজার ,চিড়া ,মুড়ি, চিনি, লবণ, গুড়,আটা ,সয়াবিন তেল,শাড়ি ,লুঙ্গি বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতান রাজিয়া, রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, ওসি (তদন্ত) সহিদুর রহমান, এসআই জাহাঙ্গীর আলম,এসআই আব্দুল আলিম প্রমুখ।
উল্লেখ্য,গত সোমবার দুপুরে সদর উপজেলার মধুপুর গ্রামে অগ্নিকান্ডে ১৩ টি পরিবারের প্রায় ২৫টি ঘর নগদ টাকা কাপড় চোপড় ও বাসন কোসন সহ সর্বস্ব পুড়ে ভস্মিভূত হয়।এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি সাধিত হয়।ওইদিন রাতেই জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।