সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে কৃষক সমাবেশ ও বিনামূল্যে সার-বীজ বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

‘দেশের এক ইঞ্চি জমিও পরিত্যক্ত/অনাবাদি না রাখার’ প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আটোয়ারীতে কৃষক সমাবেশ ও বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম। সমাবেশে তিনি কৃষি খাতে সরকারের নানা উদ্যোগ ও সফলতার কথা তুলে ধরেন। এছাড়া কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, খাদ্য ঘাটতি পূরণে দেশের সব অনাবাদি ও পরিত্যক্ত জমি চাষাবাদে গুরুত্বারোপ করেন। সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ নুরজাহান খাতুন। অন্যান্যের মধ্যে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম সফিকুল ইসলাম, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রিয়াজ উদ্দীন, বিএডিসি’র উপ-পরিচালক মোঃ মোজাহারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও সমাবেশে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় আ,লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, সাংবাদিক ও কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে রবি মৌসুমের কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রধান অতিথি বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।