সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশুতোষ বই বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
নওগাঁর সাপাহারে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশুতোষ বই বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৯৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা আন্দোনল, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক ৩ টি করে শিশুতোষ বই প্রধান শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এর আগে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সাহা, সহকারী শিক্ষা অফিসার রোস্তম আলী ও সহকারী শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন জানান, উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ টি করে শিশু শিক্ষার্থীদের পড়ার উপযোগী বই দেওয়া হচ্ছে। যাতে প্রাথমিকের ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীরা ছোট থেকেই ভাষা আন্দোনল, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে। এবং মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে গড়ে তুলতে পারে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।