যশোরের অভয়নগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা -২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার (১৬ নভেম্বর) সকালে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এসপায়ার টু ইনোভেট প্রোগ্রামের সহযোগিতায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে র্যালি, বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অফিসার আহসান কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিম, উপজেলা সমাজ সেবা অফিসার আঞ্জু মনোয়ারা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
অভয়নগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন
প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ নভেম্বর, ২০২২