সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

জাতীয় তরুণ সংঘ একাডেমীতে দেয়ালচিত্রের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

রাজশাহী মহানগরীর জাতীয় তরুণ সংঘ একাডেমী বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল এবং স্কুল প্রাঙ্গণে সুউচ্চ দেয়ালে মনোরম প্রাকৃতিক দৃশ্যের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে দেয়ালচিত্রের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়। এরপর দেয়ালচিত্র পরিদর্শন করেন রাসিক মেয়র।

অনুষ্ঠানের শুরুতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন, জাতীয় তরুণ সংঘ একাডেমী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

উদ্বোধনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, জাতীয় তরুণ সংঘ একাডেমীর প্রধান শিক্ষক মির্জাউল হক, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।