বরিশালের আগৈলঝাড়ায় এলজিইডি’র অর্থায়নে ১কোটি ৪৬লাখ টাকা ব্যয়ে সড়ক রক্ষাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে।
উপজেলার বরিয়ালী বাঁধঘাট থেকে ত্রিমুখী পর্যন্ত সড়ক র¶ণাবে¶ণ কাজের উদ্ভোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে বরিয়ালী বাঁধঘাট এলাকায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন রত্নপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা সরদার, আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার রেমন ভূইয়া, বাস্তয়নকারী ঠিকাদার তরকুল ইসলাম চান।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উল্লেখিত সড়ক রক্ষনাবেক্ষণ কাজের জন্য দরপত্র আহŸান করলে ১কোটি ৪৬লাখ টাকা ব্যায়ে রেমন ভূইয়ার ঠিকাদারী প্রতিষ্ঠাননকে কার্যাদেশ প্রদান করা হয়। উন্নয়ন কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদার তরিকুল ইসলাম চান।