সোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
“দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস কার্যালয় চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক। সালাম গ্রহণ শেষে জাতীয় পতাকা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে ফায়ার সার্ভিস কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন পৌর মেয়র মো. রকিবুল হক ছানা, থানা তদন্ত কর্মকর্তা মামুন ভূঁইয়া, স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, টিম লিডার নুরুল ইসলাম প্রমুখ।
গোপালপুর স্টেশন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান আগামী ১৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষে পুরো উপজেলায় সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ, উদ্ধার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি প্রদর্শন, যান্ত্রিক র‌্যালি বের করাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।